আজ ড. রবীন্দ্র বিজয় বড়ুয়া স্মারক বক্তৃতা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের প্রয়াত অধ্যাপক ড. রবীন্দ্র বিজয় বড়ুয়া দ্বিতীয় স্মারক বক্তৃতা আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিত্ ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। আরো উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. সদরুল আমিন, পিএসসির সদস্য সমর চন্দ্র পাল। প্রধান আলোচক হিসাবে থাকবেন সাহিত্যিক সুব্রত বড়ুয়া। -প্রেস বিজ্ঞপ্তি