শোক সংবাদ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:৩৩
শৈলেন দে দৈনিক ভোরের কাগজের রাঙ্গামাটি প্রতিনিধি, স্থানীয় দৈনিক গিরিদর্পণের বার্তা সম্পাদক ও জেলা প্রেস ক্লাবের সদস্য কলম সৈনিক শৈলেন দে (৫৮) কিডনি সংক্রান্ত রোগে আক্রান্ত থাকার পর গতকাল জেলার এক হাসপাতালে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। জেলার আসামবস্তীস্থ মহাশ্মশানে আজ সকালে তার দাহক্রিয়া সম্পন্ন হবে।