যশোরে কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২৩:৪০
জেলায় টাস্কফোর্স অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ট্রাকভর্তি ভারতীয় শাড়ি ও থ্রি পিস উদ্ধার করেছে। গতকাল বুধবার যশোর-নড়াইল সড়কের ধলগা রাস্তার মোড় থেকে ওই ট্রাক জব্দ করা হয়। বিজিবিসূত্র জানায়, টাস্কফোর্স যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকা থেকে ট্রাকটিকে ধাওয়া করে। একপর্যায়ে চোরাকারবারীরা বসুন্দিয়া দিয়ে যশোর-নড়াইল সড়কে গিয়ে ট্রাকটি ধলাগা রাস্তার মোড়ে ফেলে পালিয়ে যায়। ওই ট্রাক থেকে ৩৯ বেল ভারতীয় শাড়ি ও থ্রি পিস উদ্ধার করা হয়েছে। যশোর ২৬ বিজিবি’র কমান্ডিং অফিসার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য এক কোটি টাকা। জব্দকৃত মালামাল যশোর কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।