কোটচাঁদপুরের নতুন উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২৩:৪১
ঝিনাইদহের কোটচাঁদপুর নব নির্বাচিত উপজেলার ভাইস চেয়ারম্যান, জামায়াত নেতা মোয়াবিয়া হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি। কোটচাঁদপুর থানার ওসি জানান, মোয়াবিয়া হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতার মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।