পুলিশের গাড়িতে হামলা চালিয়ে জব্দকৃত অস্ত্র লুট করে নিয়ে গেছে দাংগাবাজরা। গতকাল বুধবার নবীনগর উপজেলার ধরাভাংগা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গত সোমবার পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত ওই অস্ত্র পুলিশ তাদের ব্যবহূত অটোরিকশায় রেখে দ্বিতীয় পর্যায়ে অভিযানে গেলে ওই ফাঁকে দাংগাবাজরা ওই অটো থেকে অস্ত্রগুলো নিয়ে যায়। পরে পুলিশ ওই অস্ত্র ফের উদ্ধার করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। সংঘর্ষের ঘটনায় নাজির উদ্দিন গ্রুপ নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছে।
