পেনসিলভানিয়ায় হাইস্কুলে ২০ জনকে ছুরিকাঘাত

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২৩:৫০
মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে ২০ জনকে ছুরিকাঘাত করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক ছাত্রকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ৮ টায় রাজ্যের পিটসবার্গের ফ্রাঙ্কলিনের আঞ্চলিক হাইস্কুলে এ ঘটনা ঘটে। খবর বিবিসির। ছুরিকাঘাতে আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বয়স ১৪ বছর থেকে ২১ বছরের মধ্যে। ঘটনার পর স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ সেখানে তল্লাশি চালিয়েছে। ফরবেস রিজিওনাল হাসপাতালের ডাক্তার ক্রিস কফম্যান জানিয়েছেন, গুরুতর আহতদের অপারেশন করা হয়েছে এবং আরো কয়েকজনকে অপারেশনের জন্য প্রস্তুত করা হয়েছে। এক ছাত্রীর বাবা জানিয়েছেন, তার মেয়ে তাকে জানায় তার এক বন্ধু অনেককে ছুরিকাঘাত করেছে। অনেকে ভয়ে স্কুলের ছাদে আশ্রয় নেয়।