ধারণার পায়ে পায়ে

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ১৯:৩৭
শামুকের মতো গুমধরা সংকুল সময় কী শিষ জাগে দাহতাপে মানবিক বোধে সে এক বিভা আশ্চর্যময় তোমার শরীর জুড়ে অজানা সুন্দর বিস্মিত বিস্ময় যত অদ্ভুত তত মহিম কিছুই বুঝি নাই এ অনর্থ ত্যজিলাম বেভুল নাকি সাজিলাম ব্যাকুল আকুল পিপাসা ধারণার চোখে বুকে বৃষ্টি কি ধারণার আজন্ম?