শামুকের মতো গুমধরা সংকুল সময়
কী শিষ জাগে দাহতাপে
মানবিক বোধে সে এক বিভা
আশ্চর্যময়
তোমার শরীর জুড়ে অজানা সুন্দর
বিস্মিত বিস্ময়
যত অদ্ভুত তত মহিম
কিছুই বুঝি নাই এ অনর্থ
ত্যজিলাম বেভুল নাকি সাজিলাম ব্যাকুল
আকুল পিপাসা
ধারণার চোখে বুকে বৃষ্টি কি
ধারণার আজন্ম?
