উন্মাদনার মাত্রাজ্ঞান বা পুরনো প্রেম

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ১৯:৩৮
আবার ফিরে আসা এই বিপ্রতীপ কোণঘেঁষা কবিতার কাছে এ আসলে সে-ই, আবার সে নয় ঠিক। বোঝা যাবে শালিখের তীব্র নখে আবারো বিদ্ধ হলে ঘাসের কোমল সিধা পথে যেতে চেয়ে বাঁকা মোড়ে পথ ভুল হলো দশ দিক চেয়ে শেষতক শুধু ঊর্ধ্ব আর অধোটুকু র’লো দিনে দিনে শঙ্কা বাড়ে ফেরারি যদিবা হয়, ফিরিবার পথ কালপথে হারিয়েছে অশ্রু ও ধুলায়। জীবনের শপথ সোজাসুজি বলা যায় ভেঙে যায় জীবনেরই দোষে মাত্রা মেনে কে কোথায় উন্মাদনা পোষে?