জরি আঁকা মোম

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ১৯:৩৮
জোনাকির ঘরে আজ জরি আঁকা মোম ছিল অলিভের পাতায় কাচগুঁড়া শিশির, বাদুড়ের পাখা গুনে গুনে ঝিলপাড়ে দেখো তুমি... ...অনাহুত নিশির; বেলেহাঁস চরা হ্রদে শ্যওলা ভাসা জল ছিলো ফেনার শামুকবাগে সহসা তুমি সাঁতাররত, মাকড়শা টাঙ্গায় মিহি মশারি জুঁইডানা প্রজাপতি জড়িয়ে জালে হলো যে ক্ষত বিক্ষত; তারপর পা রেখে ধূসর রকে চাঁদের জলছায়ায় ঝুরে তোমার সোনালি চুল, জলপাই ঝরা আঁধারে কাঁদে দেখো বালি দ্বীপের বহেমিয়ান বুলবুল; তুমি শুনেছো কি রাতের ঝিঁঝিঁ ভরা তাঁবুতে মোম আঁকে জোনাকি...