জোনাকির ঘরে আজ
জরি আঁকা মোম ছিল
অলিভের পাতায় কাচগুঁড়া শিশির,
বাদুড়ের পাখা গুনে গুনে ঝিলপাড়ে
দেখো তুমি... ...অনাহুত নিশির;
বেলেহাঁস চরা হ্রদে
শ্যওলা ভাসা জল ছিলো
ফেনার শামুকবাগে
সহসা তুমি সাঁতাররত,
মাকড়শা টাঙ্গায় মিহি মশারি
জুঁইডানা প্রজাপতি জড়িয়ে জালে
হলো যে ক্ষত বিক্ষত;
তারপর পা রেখে ধূসর রকে
চাঁদের জলছায়ায় ঝুরে
তোমার সোনালি চুল,
জলপাই ঝরা আঁধারে কাঁদে দেখো
বালি দ্বীপের বহেমিয়ান বুলবুল;
তুমি শুনেছো কি
রাতের ঝিঁঝিঁ ভরা তাঁবুতে
মোম আঁকে জোনাকি...
