করোটির লালমাছি

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ১৯:৩৮
ঘড়িতে তখন অন্যদিন মেঘের চশমা পরে হেঁটে যায় রোদ বাড়ি ফেরে না, নিশ্চুপ দ্রুত চলে যায় মুছে যায় সৌন্দর্যের যতিচিহ্ন, উপমার স্মৃতি; কৃষ্ণপক্ষ হাঁটু ভাঁজ করে বসে থাকে, প্রমিথিউসকে না বলে দিয়েছে অশ্লীল আঙুল; মৃত্যু ভয়ের প্যাকেজ তৈরি করে সেই সব দিন দুপুর পালানো ছায়াবাড়ির ভেতর পড়ে থাকে সভ্যতার ছেঁড়া শোকচিহ্ন রক্তভেজা ভাঙাঘড়ি দীর্ঘশ্বাস; না ঘুমানো রাত্রির বিলাপ ছিঁড়ে-ফাঁড়া স্মৃতির আঁচল রঙিন কামিজ, নীলফিতা, ভাঙাচুড়ি করোটির লাল মাছি; ওরা বুঝেনি পেছনে ফেলে গেছে মারাত্মক ভুল গহিন রাত্রির আড়ালে লুকানো আরেক আকাশ টকটকে লাল সূর্য