প্রকাশ : ১০ এপ্রিল ২০১৪, ১৯:৩৯আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ১৯:৩৯
বিজন খামারে এক এক করে
ধ্বসে পড়ে জীবন, প্রাণহীন
ভালোবাসা, ক্লান্তিহীন সময়।
যে যার মতো করে সবাই ঘরে ফিরে
ফাঁকা পড়ে থাকে সারা বাড়ি
ভয়ে ভয়ে ঘুম ভাঙে সূর্য জাগে
টান পড়ে ডোরে, হয়তো কেউ না কেউ
ফেলে গেছে ছেঁড়া পাল, ভাঙা মাস্তুল।