তথ্য বিচিত্রা

প্রাণীজগত্

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ১৯:৪০
 হামিংবার্ড প্রতি সেকেন্ডে গড়ে ৬০ থেকে ৮০ বার পর্যন্ত পাখা ঝাপটাতে পারে।  একটি কাঠঠোকরা পাখি প্রতি সেকেন্ডে কোনো গাছ বা কাছে প্রায় বিশ বার ঠোকর দিতে পারে।  হাঙ্গরের শরীরে কোনো হাড় থাকে না। এর পরিবর্তে তাদের দেহ কঙ্কাল হাড়ের মতো এমন এক ধরনের নমনীয় কার্টিলেজ দিয়ে তৈরি হয় যেটি এমনকি শুস্ক স্থলভাগে হাঙ্গরের নিজের ওজনের চাপেই ভেঙে যেতে পারে।  গার্ডেন স্নেইল নামের একধরনের শামুকের প্রায় ১৪,১৭৫টি দাঁত থাকে।  বিছা বা কেঁচো জাতীয় সেন্টিপেডদের অস্তিত্ব পৃথিবীতে প্রায় ৪০০ মিলিয়ন বছর আগেও ছিল বলে ধারণা করা হয়।  পানামানিয়ান গোল্ডেন ফ্রগ নামে বিশেষ এক প্রজাতির ব্যাঙ তাদের কানের পরিবর্তে ফুসফুস ব্যবহার করে শব্দ শোনে।