বাবা :আচ্ছা মাস্টার মশাই, আমার ছেলেটা ইতিহাসে কেমন করছে বলুন তো। আমি আবার ছাত্র থাকা অবস্থায় ইতিহাস বিষয়টায় খুবই কাঁচা ছিলাম।
শিক্ষক :চিন্তা করবেন না। ইতিহাসের পুনরাবৃত্তিই হচ্ছে!
ছেলে :বাবা, বাবা, কালো টাকা কী?
বাবা :(খানিকটা আমতা আমতা করে) যে টাকার উত্স কালো সেটাই কালো টাকা।
ছেলে :ও পাশের বাড়ির সামাদ আঙ্কেলের আলকাতরার ব্যবসা থেকে টাকা আয় করার মতো তাই না!
ক্রেতা :কী বলছ? কেজি ৪০ টাকা? কম হয় না?
বিক্রেতা :কম হইব না ক্যান? অবশ্যই হইবো। আধা কেজি নিলেই কম কইরা ২০ টাকা দিতে পারবেন!
প্রতিবেশীর ছোট্ট ছেলেকে বাড়ির উঠানে গর্ত খুড়তে দেখে এগিয়ে গেলেন করিম সাহেব। জানতে চাইলেন—
:কী করছ বাবু?
:আমার গোল্ডফিশটা মারা গেছে তো তাই ওটাকে মাটি চাপা দিচ্ছি —জবাব দিল ছেলেটি।
:কিন্তু তুমি তো গোল্ডফিশের জন্য ছোট একটা গর্ত করলেই হয়। এতো কষ্ট করে এতো বড় গর্ত করছ কেন? —আবারও জানতে চাইলেন করিম সাহেব।
:কী করব বলুন! আমার গোল্ডফিশটা যে আপনার পোষা বিড়ালের পেটে ছিল। আর বিড়ালটাকে চাপা দিতে গর্তটাও বড় দরকার—জানাল ছেলেটি।
