আজ ২৮ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ১০ জমাঃ সানি, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ:চন্দ্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ২ ও ৯। শুভবার: সোম ও মঙ্গল। শুভরত্ন:প্রবাল ও চন্দ্রকান্তমণি।
প্রকৃতিগতভাবে আপনি: ২ সংখ্যার প্রভাবে ও এই দিনে জন্মগ্রহণ করায় আপনি সৃজনশীল, কল্পনাপ্রবণ ও রোমান্টিক। আপনার সবকিছু প্রধানত আবেগ ও উদ্দীপনা দ্বারা নিয়ন্ত্রিত। তবে কল্পনার সাথে সাথে আপনার আছে কর্মশক্তি, ভাবের সাথে আছে দৃঢ়তা। যে কোন বাধা সরাসরি প্রতিহত করার ক্ষমতা আছে আপনার। মনের মাঝে দ্বন্দ্ব আছে আপনার। তা ছাড়া কর্মজীবনেও আপনি অনেক দ্বন্দ্ব, সংঘাত ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। সাফল্যলাভের জন্য আপনাকে ধৈর্যশীল ও সংযমী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:জ্যোতির্বিদ উইলিয়াম ক্যাম্পবেল, ফটোগ্রাফার বিজন সরকার, সুরকার আলবার্তো জিন্সতেরা, কবি আতিলা জোসেফ প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ প্রতিভা বিকাশের সুযোগ পাবেন। যোগ্যতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন হতে পার। সেবামূলক কাজে অংশ নিতে পারেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ ধর্মীয় সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারেন। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। পরিশ্রম বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তি বোধ করতে পারেন। মনোবল বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যেতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ কেমিক্যাল ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। ওষুধের ব্যবসায় লাভবান হতে পারেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। সরকারি চাকুরেদের দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ পারিবারিক শান্তি বজায় রাখা কঠিন হবে। পুরনো কোনো ব্যাধি আবার মাথাচাড়া দিতে পারে। চিকিত্সকের পরামর্শ নিলে ভালো করবেন। সংসারের প্রতি অবহেলার জন্য অশান্তি সৃষ্টি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। আজ ব্যয়াধিক্য দেখা দিতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে কোনো ধরনের উন্নতি আশা করা যায়। বেকারদের কর্মসংস্থানের সুযোগ হতে পারে। দাম্পত্য শান্তি বজায় রাখার চেষ্টা করুন। কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে সুফল পেতে পারেন। বয়স্ক শিল্পীদের শরীরের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি হতে পারে। শিল্প প্রতিষ্ঠানের মালিকদের জন্য দিনটি শুভ নয়। সরকারি নীতি অথবা শ্রমিক অসন্তোষের জন্য দুশ্চিন্তা দেখা দিতে পারে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। চাকরির পাশাপাশি বিকল্প কোনো কাজের চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কোনো কারণে মানুষিক চাপে ভুগতে পারেন। অকারণ দুশ্চিন্তা পরিহার করুন। বড় ব্যবসায়িদের জন্য সময় কিছুটা প্রতিকূল থাকবে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রত্যাশা পূর্ণ হতে পারে। রোমান্টিক ও যোগাযোগ শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ শরীর ভালো যাবে না। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। কর্ম পরিবেশ ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজ ভালো কিছু ঘটতে পারে। শত্রুতা ও ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। কেউ আজ আপনার নামে অপবাদ দিতে পারে। গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেতে পারেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ মন খুব একটা ভালো থাকবে না। আত্মীয়দের কারণে মন বেদনার্ত হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। উদ্বেগ-উত্কণ্ঠা বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। এর মধ্যেও ভালো কোনো সংবাদ পেতে পারেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ গার্মেন্টস মালিকদের জন্য দিনটি শুভ নয়। কোন কারণে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। তৈরি পোশাক বিক্রেতাদের আজ আশানুরূপ লাভ নাও হতে পারে। সাংবাদিকদের জন্য দিনটি শুভ নয়। চঞ্চলতা পরিহার করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কাজকর্মে বন্ধু ও আপনজনদের সহযোগিতা পাবেন। পদস্থ সরকারি কর্মকর্তাদেরকে মানুষিক চাপে ভুগতে হতে পারে। কথাবার্তায় সংযত থাকার চেষ্টা করুন। আবেগ-উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ এড়িয়ে চলুন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।
