বিকিনিতে রাজি আলিয়া

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২০:৪৪
সানি লিওনি, ইয়ানা গুপ্তা, পাওলি দাম, বিনা মালিক, শেরলিন চোপড়াদের জন্য বলিউড এখন শুধু বিকিনি কিংবা চুমুতেই সীমাবদ্ধ নেই, নগ্নতার দিকেও বেশ এগিয়ে গিয়েছে। সিনিয়র কিংবা জনপ্রিয় তারকাদেরও তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হচ্ছে। এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাত্কারে ‘হাইওয়ে’খ্যাত আলিয়া ভাট বলেন, ‘আমি আমার প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এ বিকিনি পরোছি। অনেকেই হয়তো বলেছেন যে, প্রথম ছবিতেই বিকিনি, পরে না জানি কী হয়। কিন্তু বিকিনিটা আমি সময়ের প্রয়োজনেই পরেছি। নগ্ন দৃশ্যে কাজ করার প্রস্তাবও আসছে। তাই আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে, চুমু খাওয়া কিংবা বিকিনি পরতে কোনো আপত্তি নেই, তবে নগ্নতা আমাকে দিয়ে কখনও হবে না।’ খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘টু স্টেটস’।