ডাবিংয়ে ব্যস্ত আইরিন

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২০:৪৪
টানা কয়েকদিন শুধু ডাবিংই করে চলেছেন আইরিন। নিজের নতুন ছবি ‘টাইমলাইন’-এর ডাবিং প্রায় শেষ পর্যায়ে। এরপরই শুরু হবে সাইফ চন্দনের প্রথম ছবি ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’-এর ডাবিং। এরমধ্যে আগামী ২০ এপ্রিল কলকাতা যাচ্ছেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে। নিজের মাত্র একটি ছবিই মুক্তি পেয়েছে। সেটিও অ্যাভারেজ সাফল্যের। তাই নায়িকা হিসেবে যখন নিজেকে প্রতিষ্ঠার পণ করে নাটকসহ সবকিছু ছেড়ে দিলেন ঠিক সেই সময়। এখন নিজের আপকামিং ছবিগুলোর সাফল্যের উপরই তার ক্যারিয়ার সাফল্য নির্ভর করছে। আইরিন বলেন, ‘আসলে চলচ্চিত্রে প্রতিষ্ঠার জন্য অনেককিছুই মেইনটেইন করতে হয়। তবে আমি হতাশ নই। দেশীয় চলচ্চিত্র যেভাবে এগোচ্ছে তাতে আমাদের চলচ্চিত্রের দৃশ্যপট বদলাতে খুব বেশি সময় লাগবে না।’ এছাড়া নতুন ছবির অফার প্রসঙ্গে আইরিন বলেন, ‘বেশ কিছু ছবির অফার এসেছে ঠিকই। কিন্তু গল্প, রিলিজ ডেটলাইন মেলাতে পারিনি বলে তা আর করা সম্ভব হয়নি। কারণ প্রতিটি চলচ্চিত্র সময়মতো রিলিজ দেওয়াটাই সবচেয়ে বড় সাফল্য।’