উইলিয়াম শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ সারাবিশ্বের সমস্ত বড় বড় থিয়েটারেই মঞ্চায়িত হয়েছে। সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোত্সব ও স্মারক সম্মাননা ’১৪ অনুষ্ঠানে আজ মঞ্চায়িত হবে পদাতিকের প্রযোজনা ‘ম্যাকবেথ’। নাটকটি অনুবাদ করেছেন সৈয়দ শামসুল হক। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।