যুক্তরাষ্ট্রে নারী-পুরুষের বেতন-বৈষম্য কমাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করলেও সিনেটে রিপাবলিকানদের ভোটে তা পাস হয়নি। বিলটি উচ্চকক্ষে যাওয়ার জন্য অন্তত ৬০ ভোটের দরকার ছিল। কিন্তু মাত্র সাত ভোট কম পাওয়ায় তা পাস হলো না। সিনেটে ডেমোক্র্যাটরা প্রথমে ৪৫টি ভোট দেয়। তবে শেষ মুহূর্তে ডেমোক্র্যাটিক মেজোরিটি নেতা হ্যারি রেইড তার হ্যাঁ-সূচক ভোটটি না সূচক ভোটে পরিণত করাতে তা ৪৪ ভোটে দাঁড়ায়।
