টেক্সাসে মেক্সিকান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২১:০০
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মেক্সিকোর রামিরো হার্নান্দেজ লানাস নামে এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায়। ১৯৮৯ সালে একটি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৫ বছর মৃত্যুদণ্ডের জন্য কারাভোগের সময় মেক্সিকান কারাগার থেকে তিনি পলায়ন করেন। ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক গ্লেন লিছকে হত্যা করেন। অধ্যাপককে হত্যার দায়ে তার বিরুদ্ধে ২০০০ সালে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়। প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।