সংবাদ কণিকা

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২১:০০
বাড়ি ফিরলেন মার্কেজ নোবেলজয়ী প্রখ্যাত কলাম্বিয়ান লেখক গ্যাবরিয়েল গার্সিয়া মার্কেজ চিকিত্সাগ্রহণ শেষে বাড়িতে ফিরে গেছেন। ৩১ মার্চ তাকে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের এক মুখপাত্র বলেন, বয়সজনিত কারণে তিনি প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। — বিবিসি গিনিতে এবোলা ভাইরাসে মৃত্যু আফ্রিকায় ছড়িয়ে পড়া এবোলা ভাইরাসজনিত দুরারোগ্য রোগে গিনিতে একশো জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘ স্বাস্থ্যসংস্থার ‘ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন’ (ডব্লিউএইচও) সাম্প্রতিক এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। ডব্লিউএইচও’র প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, এবোলা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এর সঠিক হিসাব পেতে আরো চার মাস সময় লাগবে। — বিবিসি মোবাইল নেটওয়ার্কে ৯০ শতাংশ মানুষ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশই মোবাইল এবং অর্ধেক থ্রিজি নেটওয়ার্কের আওতায় এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠানরত ‘ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডেভলপমেন্ট কনফারেন্স-২০১৪ (ডব্লিউটিডিসি)’ -তে আইটিইউ-এর এক প্রকাশনায় এ পরিসংখ্যান তুলে ধরা হয়। —বিডিনিউজ