দেশের ৬০ ভাগ দরিদ্র সামাজিক নিরাপত্তার বাইরে

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২১:০১
দেশের জিডিপির দুই দশমিক দুই ভাগ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য প্রাক্কলিত হলেও ৬০ ভাগ দরিদ্র জনগোষ্ঠী এ সুরক্ষার আওতায় আসতে পারেনি। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কৌশল নির্ধারনের ক্ষেত্রে দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি ঝুঁকি মোকাবেলার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। সামাজিক নিরাপত্তা বেষ্টনী মানব উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনেও সহায়ক। নগরীর ব্র্যাক সেন্টার ইন এ ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স এ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং লন্ডনভিত্তিক ওভারসীজ ডেভেলেপমেন্ট ইনস্টি্টিউট (ওডিআই) এর যৌথ উদ্যোগে সম্প্রতি আয়োজিত ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী সামাজিক অন্তর্ভুক্তিতে সহায়ক?’ শীর্ষক সেমিনারে এ তথ্য উপস্থাপন করা হয়েছে। গবেষণার ফলাফল উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস জাহান।