ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০১৩ সালের জন্য শেয়ারহোল্ডারদের ১০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। গতকাল সাভারে ব্র্যাক-সিডিএম-এ অনুষ্ঠিত ব্যাংকের ১৫তম বার্ষিক সাধারণ সভায় এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ
সমপ্রতি বিশেষায়িত সুতা তৈরীর কারখানা স্থাপনের জন্য প্রস্তাবিত সিন্ডিকেট ঋণের ইনফরমেশন মেমোরেন্ডাম হস্তান্তর অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলম, আর্গন স্পিনিং-এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উল আলম চৌধুরী ও উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন
ক্রাউন সিমেন্ট এবং জি পি এইচ ইস্পাতের সাথে চুক্তি স্বাক্ষর করেছে তৈরী পোষাক শিল্প গোষ্ঠী ম্যাডোনা গ্রুপ। ক্রাউন সিমেন্টের পরিচালক মো. মিজানুর রহমান মোল্লা, জি পি এইচ ইস্পাতের পরিচালক মো. আশরাফউজ্জামান এবং ম্যাডোনা গ্রুপের পরিচালক মো. আশিকউজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন
