ফুটওভারব্রিজ ব্যবহারের শর্ত

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২১:১৩
ঢাকা শহরে একের পর এক ফুটওভারব্রিজ নির্মিত হয়ে চলেছে। কিন্তু জনগণ ঐসব ব্রিজের কাছ দিয়েও যায় না। প্রথমত, জনগণ ঠিক যেখান দিয়ে রাস্তা অতিক্রম করে ব্রিজগুলো সেখানে স্থাপিত হয় না, হয় আগে কিংবা পরে। ফার্মগেটের ব্রিজটি ব্যবহারের জন্য পুলিশ যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু ফল হয়নি। জনগণ ব্রিজের সিঁড়ি ভাঙা কষ্টকর মনে করে এবং রাস্তা অতিক্রমে কোনো লোহার বেড়া বা বাধা পায় না। কিন্তু দুর্ঘটনা এড়াতে এবং যানজট এড়াতে ফুটওভারব্রিজ ব্যবহারের কোনো বিকল্প নেই। তাই স্বয়ংক্রিয় বৈদ্যুতিক সিঁড়ি স্থাপন না করা পর্যন্ত জনগণকে ব্রিজে ওঠানো যাবে না। আর যতক্ষণ বনানীর মতো আধুনিক সিঁড়ি না হয় ততক্ষণ সর্বত্র ব্রিজের নিচে লোহার বেড়া অথবা কাঁটা তারের বেড়া দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। মুরাদ হোসেন, ১৫৪ আহমদনগর, মিরপুর, ঢাকা