পৃথক ঘটনায় ৭ জনের মৃত্যু

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২১:১৭
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। চাঁদপুরে বজ্রপাতে নিহত-৩ চাঁদপুরের হাইমচর উপজেলার মধ্য চরের মাঝের কান্দিতে বজ্রপাতে ৩জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪জন। বুধবার সন্ধ্যায় মাঝির বাজারে বিভিন্ন জায়গায় বজ্রপাত আঘাত হানলে এসব হতাহতের ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতরা হলেন, শাহনাজ (৬), আঃ মতিন দেওয়ান (৬০), লিটন দেওয়ান (১৭)। সাতকানিয়ায় ছাদ থেকে পড়ে ইউপি সদস্যের মৃত্যু চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মহিলা সদস্য নিজ বাড়ির ছাদ থেকে পড়ে আহত হয়ে বুধবার চমেক হাসপাতালে মারা গেছেন। তার নাম সেলিনা আক্তার (৩২)। তিনি মাদার্শা ইউনিয়নের মৃত মোহাম্মদ রফিকের স্ত্রী। দাগনভূঞায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১ ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্লাপুর গ্রামের বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। পুলিশ সূত্র জানায়, উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্লাপুর গ্রামের বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বৃহস্পতিবার ভোরে ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে ৩ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার বাচ্চু মিয়া (৪৫) নামে একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ওসমান গণি ও সাহাব উদ্দিন ফেনী জেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন আছেন। কালকিনিতে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু মাদারীপুরের কালকিনিতে গাছ থেকে পড়ে তায়েব (৭) নামে এক শুিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার কালাই সরদারেরচর গ্রামের কালাম বেপারীর ছেলে। বৃহস্পতিবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এনায়েতপুরে বিদ্যুত্ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু সিরাজগঞ্জের এনায়েতপুরে বিদ্যুত্ স্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত মর্জিনা বেগম (২৮) থানার শিবপুর গ্রামের কাপড় ব্যবসায়ী দ্বীন ইসলামের স্ত্রী। জানা যায়, বুধবার রাতে নিজ বাড়িতে কাজ করা অবস্থায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।