চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি\ চাঁপাইনবাবগঞ্জে গত বুধবার বিকালে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর শহীদুল ইসলাম পিপিএম ও মিসেস শিরিন ইসলাম। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সরদার সরাফত আলী, সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার ড. চিত্রলেখা নাজনীন।
পাবনায় গ্রামীণফোনের থ্রিজি সেবার উদ্বোধন
পাবনা প্রতিনিধি \ বর্ণাঢ্য আয়োজনে পাবনায় চালু করা হলো গ্রামীণফোনের থ্রিজি সেবা। এ উপলক্ষে গত বুধবার বের হয় বর্ণাঢ্য র্যালি। র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে গ্রামীণফোনের কাস্টমার কেয়ার সেন্টারে এসে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন ও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ অতিথি হিসেবে থ্রিজি’র উদ্বোধন করেন। অনুষ্ঠানে বেলুন উড়িয়ে ফিতা ও কেক কাটেন অতিথিরা। এসময় গ্রামীণফোনের এরিয়া ম্যানেজার, ডিস্ট্রিবিউশন অপারেশন ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পীরগঞ্জে ওয়ার্কার্স পার্টির সম্মেলন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ গত বুধবার ঠাকুরগাঁও জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন পার্টির পলিট ব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক। উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ ইয়াসিন আলী, অধ্যাপক তাজুল ইসলাম ও ফয়জুল ইসলাম। এছাড়াও পার্টির দিনাজপুর জেলা সম্পাদক হবিবর রহমান, ঠাকুরগাঁও জেলার শাখার তৈমুর রহমান ও আনিছুর রহমান, রাণীশংকৈল উপজেলা সেক্রেটারি লুত্ফর রহমান, সাদেকুল মাস্টার, উপজেলা জাসদের সোলেমান আলী, ন্যাপের মোশাররফ হোসেন রকেট, জসিম প্রমুখ বক্তৃতা করেন।
তালায় বীজ ও সার বিতরণ
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি আউশ মৌসুমে উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানের জন্য গত বুধবার বিনামূল্যে বীজধান, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সামছুল আলমের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার। কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোছাদ্দেক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু প্রমুখ।
সাতক্ষীরায় মাহিন্দ্র ও থ্রি-হুইলার চলাচলের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি \ সড়কে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং কোন বাধা ছাড়াই সাতক্ষীরা হইতে কুলিয়া বাজার পর্যন্ত মাহিন্দ্র ও থ্রি-হুইলার চলাচলের অবাধ সুযোগদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মাহিন্দ্র থ্রি-হুইলার মালিক শ্রমিক কল্যাণ সমিতি। গত বুধবার তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন, জেলা মাহিন্দ্র ও থ্রি-হুইলার মালিক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক সেলিম বাবু, ভূমিহীন নেতা আব্দুস ছাত্তার, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আবু সাঈদ, বজলুর রহমান,মিজানুর রহমান প্রমুখ।
পুঠিয়ায় খাদ্য মন্ত্রণালয়ের সভাপতিকে সংবর্ধনা
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওয়াদুদ খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাঁকে এক গণসংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে গত বুধবার সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। বক্তব্য রাখেন সংবর্ধনা সভার প্রধান অতিথি পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ এম.পি, রাজশাহী জেলা আ’লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যক্ষ মনিরুল ইসলাম, দুর্গাপুর উপজেলা আ’লীগের সভাপতি ও দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান ফিরোজ।
সেরা ইউএনও বিয়ানীবাজারের শহিদুল ইসলাম
বিয়ানীবাজার (সিলেটে) সংবাদদাতা \ শিক্ষা-সামাজিক, সংস্কৃতি ও আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় চলতি বছর দেশের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম চৌধুরী। সম্প্রতি জাতীয় পর্যায়ে বাছাই কমিটি তাকে এই মনোনয়ন দেন। সম্প্রতি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন।এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে তিনি সর্বদা সচেষ্ট।
কুমিল্লায় সওজ ঠিকাদারদের মানববন্ধন-স্মারকলিপি
কুমিল্লা প্রতিনিধি \ ঠিকাদারী কাজের পাওনা বকেয়া প্রায় ৩৫ কোটি টাকা পরিশোধের দাবিতে গত বুধবার কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) ঠিকাদার কল্যাণ পরিষদের উদ্যোগে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে ঠিকাদার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রেরণসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। গত বুধবার মানববন্ধনে বক্তব্য রাখেন ঠিকাদার কল্যাণ পরিষদের আহবায়ক মো. ইমামুজ্জামান চৌধুরী শামীম, কবির হোসেন ভূঁইয়া, মফিজুর রহমান বাবলু, কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, আবু ফয়েজ খান চৌধুরী, মনিরউদ্দিন রমিজ, আবুল বাসার, দেলোয়ার হোসেন বাবুলসহ অন্য ঠিকাদারবৃন্দ।
শ্যামনগরে স্বাস্থ্যভিত্তিক কর্মশালা
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ ইউনিসেফ’র অর্থায়নে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় শ্যামনগরে সম্প্রতি কৃষি ও স্বাস্থ্য ভিত্তিক কর্মসূচি (ইহাবি) প্রকল্পের আওতায় আয়রণ ফলিন এ্যাসিড ট্যাবলেটের উপর বোতলনেক/গ্যাস এ্যালাইসিস সম্পর্কে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত বুধবার শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কার্যালায় প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জাহাঙ্গীর আলম, মেডিক্যাল অফিসার ডা.অরুণ কুমার ব্যানার্জী। এসময় উপজেলার সকল স্বাস্থ্য সেবাদানকারীগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।
নালিতাবাড়ীতে পল্লী চিকিত্সক সম্মেলন
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় গত বুধবার দিনব্যাপী পল্লী চিকিত্সকদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক আয়োজিত এই সম্মেলনে কোম্পানির উত্পাদিত নতুন নতুন ওষুধ, গুণাগুণ ও প্রয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন, ময়মনসিংহ এরিয়া ম্যানেজার বিপুল বিহারী দাশ, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ রমজান আলী ও সুমন মল্লিক প্রমুখ।
দামুড়হুদায় মাঠ দিবস অনুষ্ঠিত
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ দামুড়হুদায় গুটি ইউরিয়া প্রয়োগ প্রযুক্তি শীর্ষক শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলা কৃষি কর্মকর্তা কৃপাংশু শেখর বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন আইএফডিসির ঊর্ধ্বতন কৃষি বিশেষজ্ঞ মোঃ মফিজুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সেলিম হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কায়জার আলী, আইএফডিসি’র ফিল্ড মনিটরিং অফিসার ফয়সাল আহমেদ ও সাবেক কৃষি অফিসার শহিদুর রহমান প্রমুখ।
রায়গঞ্জে সহকারী শিক্ষক সমিতির স্মারকলিপি
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রায়গঞ্জে সহকারী শিক্ষক সমিতি ১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে। গতকাল বৃহস্পতিবার রায়গঞ্জ সহকারী শিক্ষক সমিতির সভাপতি কেএম রাজ্জাকুল হায়দার ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রায়গঞ্জ ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন। এসময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন। সমাবেশে বৈষম্য দূর করে সহকারী শিক্ষকদের ১২ ও ১৩তম গ্রেডে উন্নীত করার দাবি জানানো হয়।
বড়াইগ্রামে সার ও বীজ বিতরণ
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রামে কৃষি বিভাগের উদ্যোগে কৃষি পুনর্বাসন প্রণোদনা প্রকল্পের আওতায় ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে উফশী আউশ উত্পাদনের জন্য বিনামূল্যে সার, বীজ ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত বুধবার উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের উপ-পরিচালক রহমতুল্লাহ সরকার প্রধান অতিথি হিসাবে কৃষকদের মাঝে এ সহায়তা তুলে দেন। এ সময় সমাজসেবক আব্দুল জলিল, মত্স্য কর্মকর্তা রফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, সাংবাদিক জাহিদ হাসান ও আব্দুল কাদের সজল প্রমুখ উপস্থিত ছিলেন।
বটিয়াঘাটায় সেলাই মেশিন বিতরণ
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ উপজেলার বেসরকারি সংস্থা নয়মী গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় সাচিবুনিয়া সত্সংঘ বিহার চত্বরে মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে নয়মীর নির্বাহী পরিচালক লীলা মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সদর থানার যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান। নয়মী দীর্ঘ চার মাস ২০ জন মহিলাকে সেলাই প্রশিক্ষণ শেষে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্দেশ্যে অনুদানটি হাতে তুলে দেয়।
বেতাগীতে জাটকা নিধন প্রতিরোধে অভিযান
বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ বেতাগীতে জাটকা নিধন কর্মসূচির আওতায় বিষখালী নদীতে অভিযান পরিচালনা করে ১ কোটি ১০ লাখ টাকার ২ লাখ ৫ হাজার মিটার জাল পুড়ে ফেলা হয়েছে। নৌবাহিনী, উপজেলা প্রশাসন ও মত্স্য অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদার, নৌবাহিনীর ক্যাপ্টেন এ.এ মারুফ ও মত্স্য কর্মকর্তা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রাম অফিস \ চকরিয়ায় স্বর্ণ ব্যবসায়ী ও স্বর্ণতারা জুয়েলার্সের মালিক মহাজন নন্দরাম ধরের উপর প্রশাসন কর্তৃক বন্ধকী স্বর্ণ ও দোকানের স্টকের স্বর্ণ জব্দ ও পরিবারের সবাইকে হয়রানিমূলক আটক করার প্রতিবাদে গত বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চট্টগ্রাম শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে স্বর্ণ ব্যবসায়ী নন্দরাম ধরকে মুক্তি ও তার বন্ধকী মালামাল ফেরত দেয়া না হলে সারাদেশে একযোগে স্বর্ণ ব্যবসায়ীরা ধর্মঘট পালন করার হুঁশিয়ারি দেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চট্টগ্রাম শাখার সভাপতি মো. নুরুল আবছার চৌধুরী। সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র ধর, জুয়েলার্স সমিতি নেতা মৃণাল কান্তি ধর, স্বপন চৌধুরী, সুজিত ধর, রূপন ধর, সিঁদুল ধর প্রমুখ।
আদিতমারীর স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান শিক্ষক শওকাত আরা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক সাংসদ মজিবর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোজাম্মেল হক। এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কালীপদ রায়, অধ্যক্ষ আবু জাফর, সাবেক প্রধান শিক্ষক রণজিত্ কুমার রায় ও সমাজ সেবক সৈয়দ নজরুল ইসলাম মঞ্জু।
মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধার জমি গ্রাসের অপচেষ্টা
মুন্সীগঞ্জ প্রতিনিধি\ গত বুধবার বিকালে সদর উপজেলোর সরদারপাড়া গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার জমি গ্রাসের অপচেষ্টার প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছেন এ্যাডভোকেট জাকারিয়া ইসলাম কাঞ্চন (৩৫)। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। আহত জাকারিয়া ইসলাম কাঞ্চন জানান, পঞ্চসার মৌজায় সাড়ে ১১ শতাংশ জমির বৈধ মালিক মুক্তিযোদ্ধা একেএম ফজলুল করিম ও তার ভাই কৃষি কর্মকর্তা একেএম মাজহারুল করিম। বুধবার বিকালে এই জমি দখলের চেষ্টা চালায় জাফর খাঁ, দেলোয়ার হোসেন ও নুরে আলমসহ একটি গ্রুপ। মালিকানার বৈধ দলিল এবং নামজারির কাগজপত্রসহ আইনগত যুক্তি তুলে ধরা হচ্ছিল। এই সময় জাফর খাঁ গং জমির মালিক দাবি করে তার ওপর হামলা চালায়। মুন্সীগঞ্জ সদর থানার ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, এই ঘটনায় এএসআই মো. মোস্তাফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গাইবান্ধায় ওয়ার্কার্স পার্টির সম্মেলন
গাইবান্ধা সংবাদদাতা \ জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মমতাজুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম গোলাপ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি রেবতী বর্মণ, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, গণশিল্পী সংস্থার সভাপতি পিআর পাল, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সভাপতি এমএ মতিন মোল্ল¬া, যুব মৈত্রীর জাকারিয়া হাসান সুমন প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ “নব প্রযুক্তির উন্মেষ, উন্নত করবে দেশ”— এই শ্লোগান নিয়ে গত বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তিনদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী মেলার উদ্বোধন করেন। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য একযোগে কাজ করতে হবে। জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ হেলালউদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রফেসর মোখলেছুর রহমান খান, জেলা শিক্ষা অফিসার কাজী সলিমউদ্দিন, প্রধান শিক্ষক ফরিদা নাজমিন প্রমুখ।
কসবায় চোরাচালান প্রতিরোধে মতবিনিময়
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ গত বুধবার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে বিজিবির উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার কর্ণেল মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল মো: এরশাদুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আনিসুল হক ভূইয়া, পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াস, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, সাংবাদিক, মসজিদের ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পীরগঞ্জে গম সংগ্রহ অভিযানের উদ্বোধন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ গত বুধবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ খাদ্য গুদামে গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আশরাফ আলী বাদশা। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ সিদ্দিকুল আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা পীরগঞ্জ খাদ্য গুদাম মোঃ তাইবুর রহমান, হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক কশিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ব্যবসায়ী ও উপজেলা বিএনপি’র সহসভাপতি একেএম মঈনুল হোসেন সোহাগ, গম সংগ্রহ কমিটির সদস্য ও পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
