উদাসীনতা

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২১:৪৯
গাজীপুর জেলার টঙ্গী থেকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ পর্যন্ত চলে গেছে পাকা সড়ক, সেই সড়কে গাজীপুরের ডুমুলিয়া ইউনিয়নের বোয়ালি গ্রামে চোয়ালি উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনেই গুরুত্বপূর্ণ সেতুর এই ভগ্ন-জীর্ণ দশা। গত কয়েক বছর ধরে সেতুটির এই অবস্থা। এখন বড় যানবাহন চলতে না পারলেও শিক্ষার্থী শিশু-কিশোর-কিশোরী আর হাল্কা যানবাহনসহ হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়েই সেতু অতিক্রম করে চলাচল করছে -শামসুদ্দীন আহমেদ চারু