ভাণ্ডারিয়াসহ ৮ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সম্পন্ন হয়েছে। বিভাগীয় কমিশনার গাউস মিয়া বেলা ১১টায় নব-নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান ।
ভাণ্ডারিয়া উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল, ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার ছাড়াও গতকাল শপথ গ্রহণ করেন পিরোজপুর সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান মো. মজিবুর রহমান, মঠবাড়িয়ার মো. আশরাফুর রহমান, জিয়া নগরের মাসুদ সাঈদী, নেছারাবাদের মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, ভোলা সদর উপজেলার মোশারফ হোসেন, বাবুগঞ্জ উপজেলার সরদার খালেদ হোসেন, মুলাদীর তারিকুল ইসলাম খান মিঠু। এসব উপজেলার সকল ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেন। এসময় স্থানীয় সরকার প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) প্রণয় কান্তি বিশ্বাস ও সাবেক সচিব ইতিহাসবিদ ড. সিরাজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
