টঙ্গীতে গতকাল বৃহস্পতিবার ট্রেনের ধাক্কায় উত্তরা মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম সুমা আক্তার (১৮)।
প্রত্যক্ষদর্শী জানায়, ঐদিন সকালে সুমা টঙ্গী শিলমুন দক্ষিণপাড়া নিজ বাসা থেকে উত্তরার মাইলস্টন কলেজের উদ্দেশ্যে বেরিয়ে তার বান্ধবীদের নিয়ে টঙ্গী রেললাইন ধরে হাঁটতে থাকেন। পরে তারা স্থানীয় আরিচপুর বৌ-বাজার এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি রেললাইনের পাশে ছিটকে পড়েন। এসময় আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তাকে উত্তরার মুনছুর আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
