রাজধানীর লালবাগ থানার এএমসি সরকারি প্রাথমিক বিদ্যা-লয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মো. নাহিদ ইসলাম দুরারোগ্য অ্যাপ্লাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত। সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন ছিল। অত্যন্ত ব্যয়বহুল এ চিকিত্সা চালাতে গিয়ে ইতিমধ্যে তার বাবা মো. আব্দুল মান্নান নিঃস্ব হয়ে পড়েছেন। টাকার অভাবে বর্তমানে নাহিদের উপযুক্ত চিকিত্সা বন্ধ রয়েছে। তার চিকিত্সার জন্য প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন বলে ডাক্তাররা জানিয়েছেন। ছেলের চিকিত্সার জন্য সমাজের সহূদয় ও বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন লালবাগের ২১৭/৪, শহীদ নগর, জেএন সাহা রোড, হাজী কালামের বাড়ির বাসিন্দা আব্দুল মান্নান। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর-১৩৩৪৮, সোনালী ব্যাংক, লালবাগ রোড শাখা, ঢাকা। মোবাইল: ০১৯১৩৭৫৬০৯৬, ০১৯২৩৭৭৬৪১৫।
