পদ্মাসেতু দুর্নীতি মামলায় ৮ মে কানাডায় প্রাক-বিচার

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২১:৫১
টরন্টোতে অনুষ্ঠিত অন্টারিওর সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের আদালতে পদ্মাসেতু দুর্নীতি মামলার জুডিশিয়াল প্রি-ট্রায়াল শুনানি আবারো ষষ্ঠবারের মতো পেছালো। ফলে আগামী ৮ মে এই প্রাক-বিচার শুরু হবে। উল্লেখ্য, জুডিশিয়াল প্রি-ট্রায়ালের সময় রুদ্ধদ্বার বৈঠকে মামলার নানাদিক নিয়ে আলোচনা-পর্যালোচনা হয়। এ সময় বাদী ও বিবাদী উভয়পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।