স্পোর্টস রিপোর্টার
নববর্ষ উপলক্ষে দুই বাংলার ক্রীড়া সম্প্রতি জোরদার করতে আয়োজিত সাইকেল র্যালি আজ ঢাকায় পৌঁছাবে। সাইকেল র্যালিটি নড়াইল থেকে সকালে যাত্রা শুরু করবে রাজধানী ঢাকার উদ্দেশ্যে। র্যালিটি গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ হয়ে রাত ৮টায় ঢাকায় প্রবেশ করার কথা। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় র্যালিটি গতকাল সকালে যশোর বেনাপোল বন্দর হয়ে নড়াইল জেলায় পৌঁছায়। এখানে বাংলাদেশি ১০ জন এবং কলকাতার ১৫ জনসহ ২৫ জন সাইক্লিস্টকে সংবর্ধনা দেয় এসএম সুলতান চারু-কারু ফাউন্ডেশন।
