জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্রীড়া

মীর মশাররফ হোসেন হল ও বেগম খালেদা জিয়া হল চ্যাম্পিয়ন

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২২:১৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে গতকাল বৃহসপতিবার অনুষ্ঠিত চ্যান্সেলর কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মীর মশাররফ হোসেন হল বুলবুলের একমাত্র গোলে মওলানা ভাসানী হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে, উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতায় বেগম খালেদা জিয়া হল ১১-০ গোলে নওয়ার ফয়জুন্নেসা হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ঋষিতা আকতার ৭ এবং জয়া চাকমা ৩ গোল করেন। প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।