ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংঘর্ষে শতাধিক আহত

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২২:৩২
জেলায় পৃথক তিন সংঘর্ষে গতকাল বৃহস্পতিবার শতাধিক আহত হয়েছে। সদর উপজেলা, সরাইল ও বিজয়নগর উপজেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল সকালে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামে হামুর বাড়ি ও কারীবাড়ির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষে কমপক্ষে ৫০ ব্যক্তি আহত হয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের দুই পক্ষের বিরোধ মীমাংসার নামে স্থানীয় আতকা বাজার এলাকায় সংঘর্ষে ২৫ জন আহত হয়।এদিকে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর এলাকায় কাজিমুড়ায় বাড়ির রাস্তা নিয়ে গতকাল দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫৫ জন আহত হয়।গুরুতর আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।