এস এম বদরুদ্দোজা
সমাজসেবী হাজী এস এম বদরুদ্দোজার চেহলাম অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে বাদ জুমা ২৭৮, পশ্চিম রামপুরাস্থ মরহুমের বাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের অনুষ্ঠানে উপস্থিত হতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, হাজী এস এম বদরুদ্দোজা সাংবাদিক মনিরুল ইসলামের বাবা। বার্ধক্যজনিত কারণে গত ৬ মার্চ তিনি ইন্তেকাল করেন।
