দাদার জন্য ভোট চাইতে নামছেন প্রিয়াঙ্কা গান্ধী

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২৩:২৪
ভারতের চলমান লোকসভা নির্বাচনে কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর জন্য প্রচারে নামছেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। উত্তর প্রদেশের আমেথি আসনে লড়ছেন রাহুল গান্ধী। তবে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্রকে এই প্রক্রিয়ায় সশ্লিষ্ট না হতে পরামর্শ দেয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। খবর এনডিটিভির। প্রিয়াঙ্কা জানিয়েছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে নেতিবাচক খবর তার বিরোধীরা প্রচার করছে। যে কারণে বিজেপি সুবিধা পেতে পারে। ফলে নিজেকে নির্বাচনী প্রচারণার সাথে যুক্ত করা জরুরি হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কয়েকজন কংগ্রেস নেতা তাকে তাদের পক্ষে প্রচারের অনুরোধ জানিয়েছেন। কিন্তু কেবল ভাই রাহুল এবং মা সোনিয়ার জন্য প্রচার অভিযানে নামার কথা ঘোষণা করেছেন প্রিয়াঙ্কা। গতকাল প্রিয়াঙ্কা তার স্বামীকে নিয়ে যখন ভোট দিতে যান তখন রাহুলের পক্ষে প্রচারাভিযানের কথা জানান। আগামীকাল শনিবার রাহুল তার মনোনয়নপত্র জমা দিতে যাবেন। প্রিয়াঙ্কা সেখানে তার সঙ্গে যাবার আগ্রহ প্রকাশ করেন। বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী প্রিয়াঙ্কার স্বামীকে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িয়ে কঠোর ভাষায় বিভিন্ন সমাবেশে তার সমালোচনা করেছেন। একারণে রবার্টকে রাহুলের পক্ষে প্রিয়াঙ্কা সাথে রাখছেন না বলে ধারণা করা হচ্ছে।