রাহুলের আমেথি আসন এবার নড়বড়ে!

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২৩:২৫
ভারতের চলতি লোকসভা নির্বাচনে সব জরিপেই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়জয়কার। বিজেপি বড় ব্যবধানে কংগ্রেসকে পরাজিত করে সরকার গড়তে যাচ্ছে এমন ইঙ্গিত মিলছে প্রায় সব জনমত জরিপেই। কিন্তু কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী নিজে তার আসনে হেরে যাবেন এমনটি কেউ কল্পনাও করেননি। কিন্তু নিরপেক্ষ অনেক বিশ্লেষক বলছেন, উত্তর প্রদেশের রাহুল গান্ধীর আমেথি আসন এবার ঝুঁকিমুক্ত নয়। বিজেপির তারকা প্রার্থী স্মৃতি ইরানির সঙ্গে তার জোর প্রতিদ্বন্দ্বিতা হবে। এমনকি জয়মাল্য স্মৃতির গলাতেও উঠতে পারে। প্রখ্যাত টিভি ও সিনে তারকা স্মৃতি ইরানি সম্প্রতি রাহুল গান্ধীকে বিতর্কে আহ্বান জানিয়েছেন। কিন্তু রাহুল তা গ্রহণ করেননি। একারণে তিনি বলেছেন, রাহুল প্রধানমন্ত্রী তো দূরের কথা, কোনো দলের নেতা হবারই যোগ্য নন। অপরদিকে, আম আদমি পার্টির কুমার বিশ্বাসও চমক দেখাতে পারেন। তিনি রাহুলের বিরুদ্ধে আমেথি আসনে লড়ছেন। তার বিশ্বাস, দেশবাসী এবার দুর্নীতির বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছে তাতে রাহুলকে এবার তারা উপযুক্ত জবাব দিবে। এনডিটিভি।