আজকের রাশিফল

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ১৯:৩৩
১২ এপ্রিল, ২০১৪ খ্রিস্টাব্দ, শনিবার আজ ২৯ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ১১ জমাঃ সানি, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা।আপনার জন্মসংখ্যা:৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ:বৃহস্পতি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ৩ ও ৯। শুভবার: বৃহস্পতি ও মঙ্গল। শুভরত্ন:প্রবাল ও পোখরাজ। প্রকৃতিগতভাবে ৩ সংখ্যার প্রভাবে ও এই দিনে জন্মগ্রহণ করায় আপনি মেধাবী, প্রত্যুপন্নমতি, সাহসী ও স্বাধীনচেতা। আপনি উচ্চাভিলাষী। আপনার সাফল্য আসবে বিচিত্র পথে, অপ্রত্যাশিত পন্থায়। আপনি অনেকটা মেজাজী। নিজের মতে অটল। কর্তৃত্ব বজায় রাখার জন্য কোন পদক্ষেপেই পিছপা নন। এ জন্য আপনি অনেক শত্রুতার সম্মুখীন হতে পারেন। আপনি চিন্তায় প্রগতিশীল। সাংগঠনিক ও প্রশাসনিক গুণ আছে আপনার। একটু কৌশলী ও সহনশীল হলে জীবনের লক্ষ্যে পৌঁছতে কোন বেগ পেতে হবে না। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:পপ গায়ক ডেভিড ক্যাসিডি, গণিতজ্ঞ ফার্ডিনান্দ লিন্তেমান, রাজনীতিক শিরিন আকতার, প্রাণীবিদ রিচার্ড গোল্ড স্মীথ, সৈয়দ আল ফারুক প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ শরীর ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। দূরের যাত্রা শুভ নয়। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ ভাই বোনদের কারো জন্য চিন্তিত হতে পারেন। মানসিক অবসাদে ভুগবার সম্ভাবনা আছে। পারিবারিক ছোটখাট সমস্যা নিয়ে বেশি মাথা না ঘামালেই ভালো করবেন। কারো উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিনোদন শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। পারিবারিক ক্ষেত্রে মতানৈক্য এড়িয়ে চলুন। মিথ্যা বদনামের আশংকা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ওষুধ ও রাসায়নিক দ্রব্যের ব্যবসায় সুফল পাবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ কোনো ধরনের মানসিক চাপে ভুগতে পারেন। পারিবারিক ক্ষেত্রে কোনো কাজ অবহেলা করা ঠিক হবে না। শরীর হঠাত্ অসুস্থ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কানো আইনি ঝামেলায় না জড়ালেই ভালো করবেন। রোমান্স ও বিনোদন শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আজ কেউ আপনাকে ঠকাতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। চাকরিজীবীদের সময় অনুকূল থাকবে। পদস্থ ও প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পরীক্ষায় ভালো করতে পারেন। নতুন কোনো কাজের সন্ধান পেতে পারেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে। সংসারিক কাজে কিছু অর্থ নষ্ট হতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ অনভিপ্রেত কোনো সংবাদে বিচলিত হতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। ঝুঁকিপূর্ণ কোনো কাজ না করলেই ভালো করবেন। আপনজনদের কারো ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন। নতুন বিনিয়োগের সতর্কতা অবলম্বন করুন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ প্রণয় সংক্রান্ত কোন ব্যাপারে ভাবনা চিন্তা হতে পারে। বিপরীত লিঙ্গের কারো প্রতি আকর্ষণ তীব্র হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যয়বৃদ্ধির আশংকা আছে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ মিথ্যা বদনামে পাত্তা দেয়া ঠিক হবে না। শত্রু সম্পর্কে শুরু থেকে সাবধান থাকুন। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। কর্ম পরিবেশ ভালো থাকবে। কর্মে সাফল্য সম্ভাবনা আছে। হঠাত্ কোনো সুসংবাদ পেতে পারেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ মনবল বৃদ্ধি পাবে। কোনো সুসংবাদ পেতে পারেন। কাজকর্মে নৈতিকতা বজায় রাখার চেষ্টা করুন। পিতার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। মিথ্যা বদনাম সম্পর্কে সতর্ক থাকুন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ন্যায্য প্রাপ্তি বাধাগ্রস্ত হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। আর্থিক দিক শুভ সম্ভাবনাময়। উপরওয়ালাদের সাথে মতের মিল নাও হতে পারে। চঞ্চলতা পরিহার করুন। ব্যবসায়িক কারণে বিদেশ যাত্রার উদ্যোগ সফল হতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হবে।