আগামীকাল রাত ১০টার ইংরেজি সংবাদের পর ‘ইত্যাদি’র রমনার বটমূলে ধারণ করা পর্বটি প্রচারিত হবে। ‘ইত্যাদি’ বৈশাখ মাসে রমনার বটমূলে ধারণ করা হয়েছিল তাই অনুষ্ঠানে আমাদের কৃষ্টি, লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি বাংলা নববর্ষ ও বৈশাখকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবারের পর্বে রয়েছে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা, হানিফ সংকেতের সুরে, রাজেশ ও মেহেদীর সংগীতায়োজনে ফোক সম্রাজ্ঞী মমতাজের গান। টিভি পর্দায় যার প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল ‘ইত্যাদি’র মাধ্যমেই। রয়েছে ওয়াসেক ও তার দল পরিবেশিত একটি দৃষ্টিনন্দন লোকনৃত্য।
এবার ‘ইত্যাদি’র দর্শক বাছাই করা হয়েছে বৈশাখ এবং বাংলা সনকে ঘিরে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। নির্বাচিত দর্শকদের দিয়ে করা হয় দ্বিতীয় পর্ব। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।
