এদেশে বর্তমান সময়ে সবচেয়ে ব্যস্ত উপস্থাপক হিসেবে প্রতিষ্ঠিত নাবিলা। একাধিক চ্যানেলে একাধিক অনুষ্ঠান উপস্থাপনায় রেকর্ড গড়েছেন তিনি। আরটিভিতে ‘ডাবল আমলা এক্সট্রা অরডিনারি’। বৈশাখী টিভিতে ‘দ্য মিউজিক ট্রেন’।
বাংলাভিশন চ্যানেলে ছোট বাচ্চাদের নিয়ে ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠানটির মধ্য দিয়ে উপস্থাপনা শুরু করেন নাবিলা। এরপর উপস্থাপনা করেন আরও অনেক অনুষ্ঠানে। উল্লেখযোগ্যগুলো হচ্ছে বাংলাভিশনে ‘ভোকেব’, এনটিভিতে ‘জানার আছে বলার আছে’। বাংলাভিশনে তার ‘মিউজিক টুগেদার’ একটি বেশ জনপ্রিয় অনুষ্ঠান ছিল যেটি বাংলাভিশন ও রেডিও টুডে একসাথে প্রচার করত।
এখন তো বিশেষ দিন মানেই নাবিলা। তবে এখন আর শুধু উপস্থাপিকার চেয়ারে না। অতিথির চেয়ারেও বিশেষ দিনে নাবিলা আছেন। আসছে বৈশাখী উত্সব। এই উপলক্ষে এসএ টিভির ‘হালনাম’ অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যাবে তাকে। তাছাড়া বৈশাখ উপলক্ষে মাছরাঙায় ‘জুঁই বৈশাখী সাজ’ অনুষ্ঠানে উপস্থাপনা করবেন নাবিলা।
নাবিলা বলেন, ‘দর্শকদের মাঝে একটি বড় ভুল ধারণা আমাকে নিয়ে যে আমি আরজে। কিন্তু আমি কখনোই আরজে ছিলাম না। আর এখনকার ব্যস্ততা হয়তো আমার কাজ নিষ্ঠাই এই অবস্থান তৈরি করেছে।’
