গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২০:১৮
শিশুদের কাছে পুতুলের যে আলাদা একটা কদর আছে সে কথাতো সবারই জানা। আর তাই জাতীয় শিশু দিবস উদযাপনের অংশ হিসেবে সম্প্রতি কলম্বিয়ার দাতব্য প্রতিষ্ঠান ‘ফান্ডেসিওন মুন্ডো মেজর’ (ফাউন্ডেশন ফর এ বেটার ওয়ার্ল্ড) নির্মাণ করে বিশ্বের সবচেয়ে বড় কাপড়ের পুতুলটি। বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই শিক্ষার্থীর উদ্যোগে এবং বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি সংগঠনের সহায়তায় নির্মিত ‘নানা’ নামের এই পুতুলটির উচ্চতা ছিল ২১ ফুট ৪ ইঞ্চি, প্রস্থ ১৪ ফুট ৪ ইঞ্চি এবং গভীরতা ৩ ফুট ৬ ইঞ্চি। ‘নানা’র উদ্বোধনের আগে গেল নয় বছর থেকে সবচেয়ে বড় কাপড়ের পুতুলের রেকর্ডটি ছিল মাত্র ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার।