ভিলি ব্রান্ট পুরস্কার পাচ্ছেন সু চি

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২০:৩৮
মিয়ানমারের বিরোধী নেত্রী অং সান সু চি তিনদিনের সরকারি সফরে বৃহস্পতিবার বার্লিনে পৌঁছেছেন। আন্তর্জাতিক ভিলি ব্রান্ট পুরস্কার গ্রহণ ছাড়াও তিনি জার্মান নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন। মিয়ানমারে গণতন্ত্রের জন্য অহিংস অভিযানের স্বীকৃতি হিসেবে তাঁকে প্রয়াত জার্মান চ্যান্সেলরের নামাঙ্কিত এই ভিলি ব্রান্ট পুরস্কার দেয়া হয়। প্রায় ১৫ বছর গৃহবন্দী থাকা সত্ত্বেও অং সান সু চি মিয়ানমারের সামরিক শাসক ও তাদের সমর্থিত প্রশাসনের সঙ্গে সংলাপের পথে যেতে দ্বিধা করেননি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকার প্রশংসা করা হয় তাঁকে।