বরগুনা আইনজীবী সমিতির নির্বাচনে মহাজোট প্যানেল জয়ী

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২১:০৭
বরগুনা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সমর্থিত প্যানেল ৯টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ৭টি পদে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে মহাজোট সমর্থিত অ্যাডভোকেট মো. সওগাতুল আলম হানিফ সভাপতি এবং অ্যাডভোকেট মো. বাহাউদ্দিন মিঞা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কবি নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের বিজয় ত্রিশাল(ময়মনসিংহ)সংবাদদাতা জানান, ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গত বুধবার অনু্ষ্ঠিত শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ পন্থী নীল দল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। নির্বাচনে নীল দলের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মোল্লা আমিনুল ইসলাম সভাপতি ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সোহেল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।