শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ডাকাবর-ফাকরাবাদ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ডাকাবর থেকে ফাকরাবাদ এলজিইডির প্রায় ৪ কি.মি এ সড়কটি পাকাকরণের সময় ঠিকাদার কর্তৃক নিম্নমানের কাজ করা ও সড়কের বালু বোঝাই ভারি ট্রাক নিয়মিত চলাচলের কারণে খানা-খন্দকের সৃষ্টি হয়েছে। ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী আমির আলী সড়কটির বেহাল দশার সত্যতা স্বীকার করে বলেন, রাস্তাটি সংস্কারের জন্য কয়েকদফায় ঊর্ধ্বতন মহলে অবহিত করা হয়েছে। কিন্তু কোন সাড়া পাওয়া যায়নি।
