মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে সম্প্রতি প্রয়াত গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা আজিজুল ইসলাম খান স্মরণে সোমবার রাতে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ঐক্য ন্যাপ সভাপতি পংকজ ভট্টাচার্য।
ময়মনসিংহ জেলা ঐক্য ন্যাপের সভাপতি অধ্যাপক আতিকুর রহমানের সভাপতিত্বে ময়মনসিংহস্থ রাজনৈতিক স্বজন বন্ধুদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা অজয় রায়, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, ড. নূর মোহাম্মদ তালুকদার, অ্যাডভোকেট আনিসুর রহমান খান, অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান খান, অধ্যক্ষ মুহাম্মদ রিয়াজুল ইসলাম, আব্দুল আজিজ তালুকদার, প্রদীপ চক্রবর্তী, অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক, শফিকুল ইসলাম শফি, নাজিরুল ইসলাম মনি প্রমুখ।
সভায় অজয় রায় বলেন, আজ সাম্প্রদায়িকতা রাজনীতির আগ্রাসন ও জঙ্গীবাদের হুমকির মোকাবেলা করতে হলে আজিজুল ইসলাম খানের মত খাঁটি অসম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষতাবাদীদের ঐক্যবদ্ধ হতে হবে।
