উপজেলার মহেশপুর গ্রামে গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডে ২৩টি ঘর-বাড়ি ভষ্মিভুত হয়েছে। কমপক্ষে ১০ জন আহত হয়েছে।এতে নয়টি পরিবারের প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রান্না ঘর থেকে আগুন ছড়িয়ে পড়লে আশেপাশের ২৩টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের দু’টি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।
