রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২২:১৪
মহানন্দ বিশ্বাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জহরেরকান্দি পূর্ব কোটালীপাড়া ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা মহানন্দ বিশ্বাস (৮৫) হূদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর উপজেলার জহরেরকান্দি গ্রামে পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।