হাজীগঞ্জের ৩০ গ্রামে প্রাথমিক স্কুল নেই

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২২:১৪
হাজীগঞ্জ উপজেলার ২৫ গ্রামে ও হাজীগঞ্জ পৌরসভার ৪টি ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয় নেই। এতে হাজীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার হার কাঙ্খিত পর্যায়ে পৌছতে বাঁধাগ্রস্থ হচ্ছে। হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেওয়া তথ্য মতে রাজারগাঁও ইউনিয়নে ৩টি , বাকিলা ইউনিয়ন ৩টি , কালচোঁ ইউনিয়নের ২টি, কালচো ২টি , হাজীগঞ্জ সদর ইউনিয়নের ১টি ,বড়কুল ইউনিয়নের ৪টি , বড়কুল পশ্চিম ইউনিয়নে ৩টি, হাটিলা ইউনিয়নের ১টি ,হাটিলা ইউনিয়নের ৩টি ,গন্ধর্ব্যপুর ইউনিয়নে ১টি, গন্ধর্ব্যপুর ইউনিয়নে ১টি গ্রামে , হাজীগঞ্জ পৌরসভার দক্ষিনাংশে ১টি, ১০নং ওয়ার্ডে ১টি এবং ১২নং ওয়ার্ডে কোন সরকারি বা বে-সরকারি কিংবা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় নেই। হাজীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ থেকে যখন স্কুল বিহীন গ্রামে তথ্য চাওয়া হয় তখনি উপজেলা অফিস তা সরবরাহ করে থাকে।