বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২২:১৫
তিনটি স্থানে পৃথক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির খবর পাঠিয়েছেন প্রতিনিধি ও সংবাদদাতারা পাংশায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত \ রাজবাড়ীর পাংশা শহরের নূরনাহার মার্কেটে শুক্রবার ভোর রাতে অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে মেসার্স মোঃ সিরাজুল ইসলামের চাউলের আড়ত্, হাবিবুর রহমান রাজার অফিস, গৌরাঙ্গ জুয়েলার্স, নিশিত-বাবু জুয়েলার্স, মনোত জুয়েলার্স, আশা ভিডিও এবং নাহিদ সাইকেল স্টোর পুড়ে যায়। এতে ৪০ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি হয়েছে। নবাবগঞ্জে বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফর্মা পুড়ে ছাই দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা \ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রান্সফর্মারে শর্টসার্কিট হয়ে আগুন লেগে ট্রান্সফর্মার ও বৈদ্যুতিক কাঠের খুঁটি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম বলেন, তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি অতিদ্রুত লাইন মেরামত করা হচ্ছে। মহম্মদপুরে ৭ দোকানে অগ্নিকাণ্ড মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা \ মাগুরার মহম্মদপুরে ঝামা বাজারে বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তেই আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। আগুনে নূর ইসলাম, আমিনুর, খন্দকার পলাশ, আলামিন, সাইফুল্লা, মুরাদ ও হান্নানের দোকান ভস্মীভূত হয়ে যায়। এর মধ্যে ওষুধ, কাপড়, কসমেটিক, কম্পিউটার ও মুদি দোকান রয়েছে।